সৌদি হচ্ছে ইসলামি মূল একটা পয়েন্ট, এখানেই নবী রাসুলদের বেশি আনাগোনা ছিল। তাছাড়াও সৌদির ভাষাই কুরআন হাদিসের ভাষা। এই আরবি ভাষায় এবং কুআন সুন্নাহ এর সমন্ধে যেহেতু সৌদির মানুষেরা বেশি ভালো বুঝে, তাই সেখানকার মানুষের ইসলামি নাম ব্যবহার করেন, তাই সেগুলো আমরাও ফলো করতে পারি।
বাংলাদেশের মানুষেরা বর্তমানে তাদের সন্তানদের জন্য বিভিন্ন ইসলামি এবং ইউনিক নাম খুজে, তাদের জন্য এই সৌদি মেয়েদের ইসলামিক নাম সেরা পছন্দ হতে পারে, তাই আমরা এই পোস্টে ১০০ এর মতো সৌদি মেয়েদের ইসলামিক নাম তালিকা করার চেষ্টা করেছি।
সৌদি মেয়েদের ইসলামিক নাম
সৌদির মেয়েদের নাম ইসলামিক তো বটেই, সেই সাথে সেটি বাংলাদেশে ইউনিক ও, তাই অনেকেই সৌদির মেয়েদের নাম খুজে থাকেন তাদের সন্তানদের নাম রাখার জন্য। আমাদের তালিকা থেকে খুজে নিতে পারবেন খুব সহজেই।
| ক্রমিক নং | নাম (বাংলা ও আরবি) | ইংরেজি উচ্চারণ | অর্থ |
|---|---|---|---|
| ১ | নূরা (نورة) | Noura | আলো বা জ্যোতি |
| ২ | রিম (ريم) | Reem | সাদা হরিণ |
| ৩ | সারা (سارة) | Sara | রাজকুমারী বা আনন্দদায়ক |
| ৪ | মহা (مها) | Maha | সুন্দর ও ডাগর চোখের অধিকারী |
| ৫ | হেসসা (حصة) | Hessa | ভাগ্য বা মূল্যবান মুক্তা |
| ৬ | দানা (دانة) | Dana | নিখুঁত ও বড় মুক্তা |
| ৭ | আলজোহারা (الجوهرة) | Aljohara | মূল্যবান পাথর বা রত্ন |
| ৮ | লতিফা (لطيفة) | Latifa | দয়ালু, কোমল বা স্নেহশীলা |
| ৯ | মুনিরা (منيرة) | Munira | উজ্জ্বল বা আলোকময় |
| ১০ | জাওয়াহের (جواهر) | Jawaher | রত্নসমূহ (Jewels) |
| ১১ | লুলওয়া (لولوة) | Lulwa | মুক্তা |
| ১২ | নাদা (ندى) | Nada | শিশির বিন্দু বা উদারতা |
| ১৩ | ফাতিমা (فاطمة) | Fatima | নিষ্পাপ বা পবিত্র |
| ১৪ | আয়েশা (عائشة) | Aisha | সমৃদ্ধ বা প্রাণবন্ত |
| ১৫ | সালমা (سلمى) | Salma | নিরাপদ বা শান্ত |
| ১৬ | হুদা (هدى) | Huda | সঠিক পথ বা হেদায়েত |
| ১৭ | হালা (هالة) | Hala | চাঁদের চারপাশের স্নিগ্ধ আলো |
| ১৮ | শাহাদ (شهد) | Shahad | খাঁটি মধু |
| ১৯ | মরিয়ম (مريم) | Mariam | পবিত্র বা ধার্মিক নারী |
| ২০ | হাইফা (هيفاء) | Haifa | আকর্ষণীয় ও সুন্দর গড়নের অধিকারিণী |
সৌদি আরবের মেয়েদের নাম
সবার হয়তো সবগুলো পছন্দ নাও হতে পারে, আপনারা চাইলে আমাদের সাইটে থাকা অন্যান্য ইসলামিক ইউনিক নামের তালিকাটি দেখে নিতে পারেন, সেখান থেকে পছন্দের নামটি খুজে পেতে পারেন।
| ক্রমিক নং | নাম (বাংলা ও আরবি) | ইংরেজি উচ্চারণ | অর্থ |
|---|---|---|---|
| ২১ | আফনান (أفنان) | Afnan | গাছের ছায়াময় শাখা-প্রশাখা |
| ২২ | অমল / আমাল (أمل) | Amal | আশা বা প্রত্যাশা |
| ২৩ | আসমা (أسماء) | Asma | সম্মান, মর্যাদা বা শ্রেষ্ঠত্ব |
| ২৪ | বাশায়ের (بشاير) | Bashayer | সুসংবাদ বা শুভ লক্ষণ |
| ২৫ | দীমা (ديمة) | Deema | মৃদু ও অবিরাম বৃষ্টি |
| ২৬ | দালাল (دلال) | Dalal | আদর, সোহাগ বা নাজ-নখরা |
| ২৭ | ঘালিয়া (غالية) | Ghalia | অত্যন্ত মূল্যবান বা প্রিয় |
| ২৮ | হানুফ (الهنوف) | Hanouf | যে নারী মিষ্টি করে হাসে (সৌদিতে খুব জনপ্রিয়) |
| ২৯ | ইবতিসাম (ابتسام) | Ibtisam | হাসি বা মুচকি হাসি |
| ৩০ | খুলুদ (خلود) | Kholoud | চিরস্থায়ী বা অমরত্ব |
| ৩১ | লায়ান (ليان) | Layan | কোমলতা, নমনীয়তা বা সুখকর জীবন |
| ৩২ | মাশায়েল (مشاعل) | Mashael | প্রদীপ বা আলো (সৌদি আরবে খুবই প্রচলিত) |
| ৩৩ | নাজলা (نجلاء) | Najla | ডাগর ও সুন্দর চোখের অধিকারিণী |
| ৩৪ | নাওয়াল (نوال) | Nawal | উপহার বা অর্জন |
| ৩৫ | রাওয়ান (روان) | Rawan | জান্নাতের ঝর্ণা বা প্রবাহিত নদী |
| ৩৬ | শায়খা (شيخة) | Shaikha | নেত্রী বা সম্ভ্রান্ত পরিবারের নারী |
| ৩৭ | তাহানি (تهاني) | Tahani | অভিনন্দন বা শুভেচ্ছা |
| ৩৮ | ওয়াফা (وفاء) | Wafa | বিশ্বস্ততা বা আনুগত্য |
| ৩৯ | ইয়াসমিন (ياسمين) | Yasmine | জুঁই ফুল |
| ৪০ | জয়নব (زينب) | Zainab | সুগন্ধি গাছ বা সুন্দর দর্শনীয় নারী |
মেয়েদের ইসলামিক নাম
শেষ নামগুলো আরো বেশি ইউনিক রাখা হলো, এগুলো সৌদি নয় শুধু রেন্ডম রাখা হয়েছে, ফলে আপনি আরো বেটার কিছু পেতে পারবেন এখান থেকে। তাই এটিকেও ভালো করে খুজে দেখুন।
| ক্রমিক নং | নাম (বাংলা ও আরবি) | ইংরেজি উচ্চারণ | অর্থ |
|---|---|---|---|
| ৪১ | নৌফ (نوف) | Nouf | উচ্চতা বা পাহাড়ের চূড়া (সৌদিতে খুবই জনপ্রিয়) |
| ৪২ | আল-আনোদ (العنود) | Alanoud | স্বাধীন বা শক্তিশালী হরিণ |
| ৪৩ | মুদি (موضي) | Modi / Moudi | উজ্জ্বল বা আলোকময় |
| ৪৪ | খুজামা (خزامى) | Khozama | ল্যাভেন্ডার ফুল (সৌদির মরুভূমির সুগন্ধি ফুল) |
| ৪৫ | হায়া (هيا) | Haya | আকর্ষণীয়, সুন্দর বা বিনয়ী নারী |
| ৪৬ | রিনাদ (ريناد) | Renad | আগর কাঠ বা কাবা শরীফের সুগন্ধি |
| ৪৭ | জুদ (جود) | Joud | বদান্যতা, দানশীলতা বা উদারতা |
| ৪৮ | সাবা (صبا) | Seba | পূর্ব দিক থেকে বয়ে আসা ভোরের স্নিগ্ধ বাতাস |
| ৪৯ | ঘাইদা (غيداء) | Ghaida | কোমল ও সুন্দর গড়নের নারী |
| ৫০ | বুদুর (بدور) | Budoor | পূর্ণিমার চাঁদসমূহ (বহুবচন) |
| ৫১ | আসিল (أسيل) | Aseel | মসৃণ, কোমল বা বিশুদ্ধ |
| ৫২ | লামিয়া (لمياء) | Lamya | সুন্দর ঠোঁটের অধিকারিণী নারী |
| ৫৩ | তারফা (طرفة) | Tarfa | বিরল বস্তু বা চমৎকার উপহার |
| ৫৪ | মানাল (منال) | Manal | অর্জন বা কাঙ্ক্ষিত বস্তু |
| ৫৫ | ডালিয়া (داليا) | Dalia | আঙুরের লতা বা সুন্দর ফুল |
| ৫৬ | তালা (تالة) | Talah | ছোট খেজুর গাছ |
| ৫৭ | ওয়াজদ (وجد) | Wajd | গভীর ভালোবাসা, আনন্দ বা আবেগ |
| ৫৮ | আহলাম (أحلام) | Ahlam | সুন্দর স্বপ্ন বা কল্পনা |
| ৫৯ | রিমা (ريما) | Reema | সাদা হরিণ (রিম নামের সমার্থক) |
| ৬০ | রানিয়া (رانيا) | Rania | গভীরভাবে পর্যবেক্ষণকারিণী নারী |
এগুলো থেকে যদি পছন্দের নাম খুজে পান তাহলে তো শুভ কামনা রইলোই, আর যদি কোন নাম ই পছন্দ না হয়, তাহলে আপনি আমাদের নামের সকল পোস্টগুলো দেখে নিতে পারেন, সেখানে আরো অসংখ্য নাম দেওয়া রয়েছে যা বিভিন্ন শ্রেনী, বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন বর্নের সাথে মিল রেখে তৈরি করা বা সংগ্রহ করা হয়েছে।
সৌদির মেয়েদের লাইফস্টাল থেকে তাদের সমন্ধে আমরা আরো কিছু ডেটা শেয়ার করে থাকি, বিশেষ করে তাদের সৌদি মেয়েদের নাম, সৌদি মেয়েদের ফটো, সৌদি মেয়েদের নিয়ে ক্যাপশন ইত্যাদি।
