দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

আজ আমরা বিশ্ব নবী স. এর বলা কিছু ছোট হাদিস শেয়ার করবো যা আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস হিসেবে শিখে রাখা উচিৎ এবং এগুলো আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে, বিশেষ করে এই হাদিসের বাণী আমাদের নৈতিকতা শিক্ষা দিতে সহায়তা করবে।

এই হাদিসগুলো আমাদের জীবনের উপর যদি বিন্দুমাত্র নৈতিকতার প্রভাব ফেলতে পারে, তাহলে এই ছোট ছোট হাদিসগুলো শিখে নেওয়া সার্থক হয়ে যাবে।

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস যা আমাদের বিভিন্ন ছোট ছোট বিষয়ে সহজ সমাধান দিতে পারবে এবং আমাদের নিজেদের নৈতিকতা এবং বেসিক বিবেগের মাধ্যমে অপরাধ থেকে বাচিয়ে রাখতে পারে। আমাদের ছোট ছোট হাদিসগুলো হলোঃ

الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

সকল কাজের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল। (বুখারি: ১)

الدِّينُ النَّصِيحَةُ

 দ্বীন হলো কল্যাণকামিতা। (মুসলিম: ৫৫)

الْإِسْلَامُ حُسْنُ الْخُلُقِ

ইসলাম হলো সুন্দর চরিত্র। (সহিহুল জামি: ৩৩৬)

الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ

লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। (বুখারি: ২৪)

الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ

পবিত্রতা ঈমানের অর্ধেক। (মুসলিম: ২২৩)

اتَّقِ اللَّهَ حَيْثُمَا كُنْتَ

তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। (তিরমিজি: ১৯৮৭)

صَلِّ صَلَاةَ مُوَدِّعٍ

এমনভাবে নামাজ পড়ো যেন এটি তোমার শেষ নামাজ। (ইবনে মাজাহ: ৪১৭২)

مَنْ صَمَتَ نَجَا

যে চুপ থাকল, সে মুক্তি পেল। (তিরমিজি: ২৫০১)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

শিক্ষামূলক ছোট হাদিস আরবি সহ

শিক্ষামূলক ছোট হাদিস আরবি সহ দেওয়া হলো এবং সেগুলো এক ক্লিকেই কপি করা যাবে শুধু সহজে আপনি যেন যে কাউকে শেয়ার করতে পারেন বা সেটি পরবর্তি সময়ের জন্য সংরক্ষন করে রাখতে পারেন এবং একই সাথে আপনি নিজের যে কোন সোস্যাল মিডিয়ায় এগুলো কপি করে শেয়ার করে দিতে পারবেন।

আমরা আশা করি এই শিক্ষামূলক ছোট হাদিস আরবি সহ আপনাদের জন্য বেশ কার্যকারী একটি সমাধান হয়ে যাবে। আমরা ইসলামি বিভিন্ন ধরনের ক্যাপশন শেয়ার করে থাকি, সেগুলো আপনারা আমাদের সাইট থেকে সহজেি কপি করে নিতে পারবেন।

الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ

দুনিয়া মুমিনের জেলখানা। (মুসলিম: ২৯৫৬)

الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা। (মুসলিম: ৯১)

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে, যে কুরআন শেখে এবং শেখায়। (বুখারি: ৫০২৭)

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

প্রকৃত মুসলিম সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। (বুখারি: ১০)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ

মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে মানুষের বেশি উপকার করে। (সিলসিলাতুস সাহিহাহ: ৯৩২)

لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ

কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইকে তিন দিনের বেশি এড়িয়ে চলবে। (বুখারি: ৬০৭৭)

لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا

তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। (মুসলিম: ৫৪)

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

তোমার ভাইয়ের সামনে মুচকি হাসাও একটি সাদাকা। (তিরমিজি: ১৯৭০)

ارْحَمُوا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ

জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। (তিরমিজি: ১৯২৪)

اتَّقِ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

জাহান্নাম থেকে বাঁচো, যদিও একটি খেজুরের অর্ধেক দান করে হলেও। (বুখারি: ১৪১৭)

مَنْ لَا يَرْحَمُ لَا يُرْحَمُ

যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না। (বুখারি: ৫৯৯৭)

إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ

আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। (মুসলিম: ২৫৯৩)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

হাদিসের বাণী

আপনারা হাদিসের শেষ অংশে বিভিন্ন শব্দ এবং সংখ্যা দেখতে পাবেন, এটি হচ্ছে ওই হাদিসের বাণী টির সোর্চ বা যেখান থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে সেই বই (কিতাব) এবং শেষের সংখ্যাটি হচ্ছে সেই হাদিসের সিরিয়াল নম্বার যা ওই বই (কিতাব) এর সিরিয়াল নাম্বার হিসেবে ধরা হয়।

كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

দুটি কালিমা যা জিহ্বায় সহজ, মিজানের পাল্লায় ভারী: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। (বুখারি: ৭৫৬৩)

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি – জান্নাতের ভাণ্ডারগুলোর একটি ভাণ্ডার। (বুখারি: ৪২০২)

مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ

যে ব্যক্তি বলে ‘সুবহানাল্লাহিল আজিম…’ তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। (তিরমিজি: ৩৪৬৫)

أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। (তিরমিজি: ৩৩৮৩)

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

হে আল্লাহ, তোমার জিকির, শোকর ও উত্তম ইবাদাতে আমাকে সাহায্য করো। (আবু দাউদ: ১৫২২)

لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ – যে কুস্তি লড়ে সে শক্তিশালী নয়, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। (বুখারি: ৬১১৪)

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ – যে আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। (বুখারি: ৬০১৮)

الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ – মুমিন মুমিনের আয়না। (আবু দাউদ: ৪৯১৮)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

الْحَيَاءُ لَا يَأْتِي إِلَّا بِخَيْرٍ – লজ্জাশীলতা শুধু কল্যাণই বয়ে আনে। (বুখারি: ৬১১৭)

مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا – যে ব্যক্তি প্রতারণা করে, সে আমার উম্মত নয়। (মুসলিম: ১০২)

اِغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ – পাঁচটি আসার আগে পাঁচটি বিষয়ের কদর করো (যৌবন, সুস্থতা, সচ্ছলতা, অবসর এবং জীবন)। (মুস্তাদরাক হাকিম: ৭৮৪৬)

أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ – আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়—যদিও তা অল্প হয়। (বুখারি: ৬৪৬৫)

مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا – যে আমার ওপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর দশবার রহমত নাযিল করবেন। (মুসলিম: ৪০৮)

مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ – নামাজের চাবিকাঠি হলো নামাজ। (মুসনাদে আহমাদ: ১৪২১)

الصَّوْمُ جُنَّةٌ – রোজা ঢাল স্বরূপ। (বুখারি: ১৮৯৪)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ – তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। (তিরমিজি: ৩৮৯৫)

الْجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ – মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। (কানযুল উম্মাল: ৪৫৪০)

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا – যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। (তিরমিজি: ১৯২১)

صِلَةُ الرَّحِمِ تَزِيدُ فِي الْعُمُرِ – আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। (মুসনাদে আহমাদ: ১২৩৩৮)

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ – এক মুসলিম অন্য মুসলিমের ভাই। (বুখারি: ২৪৪২)

اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ – মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। (বুখারি: ২৪৪৮)

أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ (يَعْنِي الْمَوْتَ) – তোমরা স্বাদ আস্বাদনকারীকে (অর্থাৎ মৃত্যুকে) বেশি বেশি স্মরণ করো। (তিরমিজি: ২৩০৭)

كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ – আদম সন্তান মাত্রই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো তওবাকারীরা। (তিরমিজি: ২৪৯৯)

مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ – যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা করে নেয়। (বুখারি: ১০৭)

لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا – তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। (মুসলিম: ৫৪)

অসংখ্য হাদিসের মধ্যে আমরা আমাদের হাদিস সংক্রান্ত ভিন্ন ভিন্ন পোস্টে কিছু কিছু ছোট ছোট শিক্ষামূলক হাদিস শেয়ারর করি, যা আমাদের নৈতিক উন্নতির জন্য শিখে রাখা দরকার হতে পারে। তাই আপনিও এগুলো শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন।

দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস
দৈনন্দিন জীবনে ছোট ছোট হাদিস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top