আমরা সবাই জানি, মৃত্যু অবধারিত। কিন্তু কেউ কখনো ভাবি না, নিজের মৃত্যুটা কেমন হবে? একা, নিঃসঙ্গ, নাকি কারও চোখের সামনে? যখন জীবন ক্লান্তি দেয়, সম্পর্কগুলো বোঝা হয়ে দাঁড়ায়, তখন মানুষ চুপচাপ নিজের মৃত্যু নিয়ে ভাবতে বসে। কেউ ভাবে দোয়া চায়, কেউ শুধু চায় একটু ভালোবাসা, কেউ কেউ চায় শুধু একটু মনে রাখা হোক তার চলে যাওয়ার পরে।
জন্ম যেমন একটি অবশ্যম্ভাবী সত্য, তেমনই মৃত্যু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবুও প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য অনেক কঠিন। মৃত্যু এটি জীবনের অবধারিত সমাপ্তি। পৃথিবীর অনেক জ্ঞানী-গুণী মানুষ জীবনের এই চিরন্তন সত্য নিয়ে গভীর সব কথা বলে গেছেন। নিজের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কিংবা জীবনের বাস্তবতা উপলব্ধি করার জন্য অনেকেই সুন্দর কিছু মৃত্যু নিয়ে উক্তি ও বাণী খুঁজে থাকেন।
এই মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস বা উক্তিগুলো ঠিক সেরকম নিজের অন্তর থেকে লেখা, যেভাবে একজন মানুষ মৃত্যুকে নিয়ে ভাবে, অনুভব করে এবং পরম সত্যকে মেনে নেয়।
বিখ্যাত ও আবেগপূর্ণ মৃত্যু নিয়ে উক্তি
আজকের সম্পূর্ণ আর্টিকেলে আমরা তুলে ধরবো ২৫০+ মৃত্যু নিয়ে উক্তি, ক্যাপশন, sad মৃত্যু নিয়ে স্ট্যাটাস ও বাণী। যা আপনাদের আবেগ এবং অনুভূতিগুলোকে প্রকাশ করতে সাহায্য করবে। আশা করি এগুলো আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন।
তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও -আল-কুরআন….। 🕋
জন্ম হওয়া যতটা স্বাভাবিক মৃত্যু ততটাই স্বাভাবিক -ফ্রান্সিস বেকন….। 🍂
সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে -আল-কুরআন….। 🕌
আমাদের কিছুই ছিল না অথচ প্রতিদিনই আমারা কিছু না কিছু হারাই, আবার নতুন কিছু হারানোর ভয়ে থাকি। আমাদের জন্ম হয়েছে খালি হাতে মৃত্যু হবে খালি হাতে অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যাই -রেদোয়ান মাসুদ….। 💔
আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরোনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে –স্টিভ জবস….। 💡
মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় -রেদোয়ান মাসুদ….। 🥀
আমি যে সত্যটি খুঁজছিলাম – এই সত্যটি মৃত্যু। তবু মৃত্যুও অন্বেষী। চিরকাল আমাকে খুঁজছে। তাই আমরা শেষ পর্যন্ত দেখা করেছি এবং আমি প্রস্তুত, আমি শান্তিতে আছি -ব্রুস লি….। 🕊️
ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে –উইলিয়াম শেক্সপিয়র….। ⚔️
প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে —সূরা আম্বিয়া, আয়াত: ৩৫….। 📖
আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না -হুমায়ূন আহমেদ….। 🌍
মৃত্যুর মুখে জীবনের আরও অর্থ রয়েছে -রবার্ট গ্রিন….। ⏳

পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো- মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় -রেদোয়ান মাসুদ….। 😢
মানুষের কিসের এত অহংকার। যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় -হযরত আলি (রাঃ)….। 🍂
কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে –রবীন্দ্রনাথ ঠাকুর….। 🤐
ভীতুরা আত্মহত্যা করে কিন্তু জ্ঞানীরা বেঁচে থাকার বিকল্প খুঁজে -রেদোয়ান মাসুদ….। 🧠
ভালোভাবে কাটানো দিন যেমন সুখের ঘুম নিয়ে আসে, তেমনি জীবনকে ভালোভাবে ব্যবহার করলে সুখী মৃত্যু হয় -লিওনার্দো দা ভিঞ্চি….। 🌙
আপনি যদি খুব ভালো একটা জীবন পেতে চান, কখনো ভুলবেন না যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন -তারিক রামাদান….। 🕰️
মৃত্যু কী সহজ, কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় —সমরেশ মজুমদার….। 🍂
মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য -হুমায়ূন আহমেদ….। 🚶♂️
মনে রাখা যে আমি শীঘ্রই মারা যাব, জীবনের বড় পছন্দগুলি করতে আমাকে সাহায্য করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। সমস্ত বাহ্যিক প্রত্যাশা, অহংকার, লজ্জা বা ব্যর্থতার ভয় মৃত্যুর মুখে পড়ে যায়, যা সত্যই গুরুত্বপূর্ণ তা রেখে যায় -স্টিভ জবস….। 🎯
ভুল ভেঙে গেলে ডাক দিও, আমি মৃত্যুর আলিঙ্গন ফেলে আত্মমগ্ন আগুন ললাটের সৌমতায় তোমায় লিখে দেবো একখানা প্রিয় নাম ভালোবাসা –রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ….। ❤️
আমি আমার মৃত্যুকে মেনে নিতে পারি কিন্তু নিজের চোখের সামনে প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারি না -রেদোয়ান মাসুদ….। 😭
মৃত্যুর আগে নিজেকে ক্ষমা করুন। তারপর অন্যকে ক্ষমা করে দিন -মরি শোয়ার্টজ….। 🤝
আমাদের মধ্যে যা বেঁচে থাকবে তা হল ভালবাসা -ফিলিপ লারকিন….। 💞
মৃত্যু এবং বেদনা মহান অন্তর্দৃষ্টির জানালা যদি আপনার কাছে সেগুলি দেখার শক্তি থাকে -জেমস পিয়ার্স….। 👁️
এই মৃত্যু উপত্যকা আমার দেশ –নবারুণ ভট্টাচার্য….। 🏴
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারনে-অকারনে বদলায় —মুনীর চৌধুরী….। 🎭
মৃত্যু খুব সুন্দর হতে হবে। নরম বাদামী মাটিতে শুয়ে থাকা, ঘাসের সাথে মাথার উপরে দোলা দেওয়া এবং নীরবতা শোনো। গতকাল নেই, আগামীকাল নেই। সময় ভুলতে, জীবন ভুলে যেতে, শান্তিতে থাকতে -অস্কার ওয়াইল্ড….। 🍃
যখন তোমার মৃত্যুর সময় আসে, তখন তাদের মত হয়ো না যাদের হৃদয় মৃত্যুভয়ে ভরা। তোমার মৃত্যুর গান গাও, আর বীরের মতো মরে যাও ঘরে -টেকুমসেহ….। 🦅
আমাদের পিছনে যা আছে এবং আমাদের সামনে যা আছে তা আমাদের মধ্যে যা আছে তার তুলনায় ক্ষুদ্র বিষয় -রালফ ওয়াল্ডো এমারসন….। 🌌
মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই। আমরা যে বেঁচে আছি এটাই একটা মিরাকল -হুমায়ূন আহমেদ….। ✨
যদি আপনি বুঝতে পারেন যে এটি একটি উপহার ছিল, আপনি মুক্ত হবেন -ম্যাক্সিম লাগাসে….। 🎁
প্রতিটা মুহূর্ত ভয়ে বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে মরে যাওয়া ভালো -মাইকেল ক্রিচটন….। 😊
সব মৃত্যুই কষ্টের, সুখের মৃত্যু তো কিছু নেই -হুমায়ূন আহমেদ….। 💔
মৃত্যু নিয়ে আমি ভীত নই। কিন্তু মরার জন্য তাড়াও নেই আমার। তার আগে করার মতো অনেক কিছু আছে আমার -স্টিফেন হকিং….। 🚀
বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে –গৌতম বুদ্ধ….। 🧘♂️
আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ —সূরা হাজ্জ, আয়াত: ৬৬….। 🤲
আপনার বন্ধুকে বলুন যে তার মৃত্যুতে, আপনার একটি অংশ মারা যায় এবং তার সাথে যায়। তিনি যেখানে যান, আপনিও যান। সে একা থাকবে না -জিদ্দু কৃষ্ণমূর্তি….। 👬
কিছু মানুষের বেঁচে থাকতে হয় যন্ত্রনা সইবার জন্য, আর মৃত্যুও তাদের থেকে দূরে থাকে যন্ত্রনা সইবার সময় দেওয়ার জন্য -রেদোয়ান মাসুদ….। 🥀
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি –নির্মলেন্দু গুণ….। 📈

যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান —সুনানে ইবনে মাজাহ….। 💡
আমরা পিছনে রেখে যাওয়া হৃদয়ে বেঁচে থাকা মৃত্যু নয় -টমাস ক্যাম্পবেল….। ❤️
আমার কাছে এটা কোন বিষয় নয় যে, আমি কোথায় মরতে যাচ্ছি। আমিতো এতেই সন্তুষ্ট যে, আমি আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি -সাইয়েদ কুতুব (রহিমাহুল্লাহ)….। 🕋
মৃত্যুর মতো সত্য আর আশার মতো মিথ্যা নেই -হযরত আলী (রাঃ)….। ⚖️
প্রেম কতদিন বাঁচে? যে ছেড়ে যায় তার প্রেম সেদিনই মরে যায় কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায়….। 💔
মৃত্যু যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হলো এর ভয় —রবার্ট হেরিক….। 😨
তোমার আগে যদি আমার মৃত্যু হয় অথবা আমার আগে তোমার দেহান্তর, তবু যেন আমরা বেদনার সীমানা না বাড়াই কারন বেঁচে থাকার মত বিপুল আর তো কিছু নেই -পাবলো নেরুদা….। 🌌
সুসংহত মনের জন্য মৃত্যু হল পরবর্তী পর্বের দু:সাহসিক কাজ –জে. কে. রাউলিং….। 🚪
মৃত্যু মানে আলো নেভানো নয়; এটি কেবল প্রদীপ জ্বালিয়ে দেওয়া, কারণ ভোর হয়েছে -রবীন্দ্রনাথ ঠাকুর….। 🌅
যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোনো রাগ কোনো ঘেন্না থাকা উচিত নয় -হুমায়ূন আহমেদ….। 🕊️
বাক্যবাণ ও বিচ্ছেদবাণ সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায় –লোকনাথ ব্রহ্মচারী….। 🛡️
মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না, এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই। নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না, যাওয়া উচিত নয় -হুমায়ূন আহমেদ….। 🏚️
সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয় -ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)….। 🫀
বর্তমান সময়ে আত্মীয়স্বজনদের সবচেয়ে বেশি কাজে লাগে কবর খুঁড়ার সময় -রেদোয়ান মাসুদ….। ⛏️
এমনভাবে অধ্যয়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবী। এমন ভাবে জীবন যাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামি কালই মারা যাবে -মহাত্মা গান্ধী….। 📚
কিছু মানুষের মৃত্যু আপনার পুরো পৃথিবীকে শূন্য বানিয়ে দিতে পারে -আলফন্সি ডি ল্যামারটাইন….। 🌑
কারও পক্ষে গর্বের সাথে মৃত্যুবরণ করা উচিত যখন গর্বের সাথে বাঁচা আর সম্ভব হয় না –ফ্রিডরিচ নিটশে….। 🦅
মৃত্যুকে ভয় কেন পাও, জীবনের দুঃসাহসিক অভিজানগুলোর একটা তো হলো মৃত্যু -চার্লস ফ্রোহম্যান….। 🛤️

যে বুদ্ধিমানভাবে জীবনযাপন করে তার মৃত্যুকে ভয় করা উচিত নয় –বুদ্ধ….। 🧘♂️
মৃত্যু একটি জীবনকেই শেষ করে, সম্পর্ক নয় –মিচ এলবাম….। 🔗
মৃত্যুর স্ট্যাম্প জীবনের মুদ্রাকে মূল্য দেয়; এটি সত্যিকারের মূল্যবান যা জীবনের সাথে কেনা সম্ভব করে তোলে -রবীন্দ্রনাথ ঠাকুর….। 🪙
জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে –শহিদুল্লাহ কায়সার….। 🍂
এমনভাবে জীবন যাপন করো যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেঁচেই ছিলে না -শেখ সাদি….। 🍃
মৃত্যু হলো অনন্ত পথ যাত্রার প্রথম ধাপ -আল-হাদীস….। 🛤️
মৃত্যুর ঝর্ণা স্থির করে তোলে জীবনের জলকে -রবীন্দ্রনাথ ঠাকুর….। 💧
মৃত্যু এবং জীবন কিন্তু বিপরীত নয় বরং মৃত্যু হলো জীবনের অংশ –হারুকি মুরাকামি….। ☯️
দেহের মৃত্যু হলে সবাই কাঁদে! কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয়….। 😭
মৃত্যু যদি না থাকতো, তবে জীবনের মূল্য বোঝা যেতো না….। 💎
মৃত্যু আসুক! তবুও আর কারোর প্রতি মায়া না আসুক….। 🚫

কিছু মানুষের হাসিতে বিশ্বাস করতে নেই! কারন তারা মৃত্যু সমান কষ্ট নিয়েও হাসতে পারে….। 🎭
আমার মৃত্যু হোক তোমার অপ্রাপ্তিতে! তুমি ভালো থেকো আমার সমাপ্তিতে….। 🥀
মৃত্যু মানুষের জীবনের নিয়ম! যা কখনো এড়ানো যায় না….। 📜
মৃত্যুর থেকেও বেশী ভয়ংকর, নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর হতে দেখা….। 💔
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই! জীবন অন্যরা ভাগ করে নেয়, খুব প্রকাশ্যেই….। 🎭
জন্ম আর মৃত্যু নদীর দুই তীর! মাঝখানে জীবন তার স্রোত বইয়ে নিয়ে যায়….। 🌊
মৃত্যুর ভয় যিনি জয় করেছেন, তিনিই সত্যিকারের মুক্ত মানুষ….। 🦅
মৃত্যু ছাড়া, মানুষ মানুষের কষ্ট আর অভাব বুঝতে পারে না….। 🥺
প্রিয়জনের মৃত্যু মানে নিঃশব্দ অরণ্যের মতো এক শূন্যতা! যা কখনো ভরে না….। 🌲

মৃত্যু আর ভালোবাসা হঠাৎ করেই আসে। একজন নিয়ে যায় মন, আর একজন নিয়ে যায় জীবন….। 💘
তুমি আমার মৃত্যু চেও! তবুও দূরত্ব চেও না….। 🛤️
কি হবে অহংকার করে! জীবন নামক গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে….। 📖
মৃত্যু সবার জন্য সমান! কিন্তু কর্মই মানুষকে ভিন্ন করে তোলে….। ⚖️
মৃত্যু যদি অবসান হয়, তবে সে মধুর হোক! মৃত্যু যদি যাত্রা হয়, তবে সে হোক নতুন সূচনার….। 🌅
মৃত্যু নিঃশব্দে আসে! যেনো অনন্ত রাত্রির মতো শান্ত, অথচ অদ্ভুত মায়াময়….। 🌌
কাউকে সত্যিকারে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর সমান কঠিন….। 🥀
অকাল মৃত্যু মানে, পৃথিবীর বুক থেকে এক সম্ভাবনার ফুল ঝরে যাওয়া….। 🌸

জন্ম ও মৃত্যু, যেনো একই বৃক্ষের দুই শাখা! একটিতে কুঁড়ি ফোটে, অন্যটিতে পাতা ঝরে….। 🌳
তোমার জন্য মৃত্যু হোক! তবুও আমার চোখের সামনে তুমি অন্য কারো না হও….। 🥺
মৃত্যু শুধু দেহের হয় না! কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়….। 💭
মৃত্যুর অনেক রাস্তা আছে। কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধুমাত্র “মা” আছে….। 🤱
সুখটা খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন….। 🚶♂️
মানুষ তো রোজ মায়ায় মরে! মৃত্যু তো মানুষ একবারই বরণ করে….। 🍂
মৃত্যুকে ভয় নয়, বরং সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে! কারণ এটি জীবনের একটি অংশ….। 🤝
মৃত্যু মানে গোধূলির আলো নিভে যাওয়া! অথচ চাঁদ তখনো জেগে থাকে….। 🌙
মৃত্যু অতোটা দুঃখের নয়! যতোটা দুঃখের নিঃশ্বাস নিয়েও বেঁচে না থাকা….। 💨

পরিস্থিতি যতোই খারাপ হোক না কেনো, মৃত্যু না আসা পর্যন্ত বাঁচতেই হবে….। 💪
একদিন মৃত্যুতে থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন….। 🎨
মৃত্যু তো এসে দাঁড়াবে! আমি চাই মৃত্যু আসুক নিঃশব্দে, কবিতার মতো….। 📜
মৃত্যুর ভয় মানুষকে দুর্বল করে। আর মৃত্যুকে মেনে নেওয়া মানুষকে শক্তিশালী করে….। 🛡️

মৃত্যু নিয়ে উক্তি – প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. মৃত্যু নিয়ে উক্তি কী?
মৃত্যু নিয়ে উক্তি হলো জ্ঞানী-গুণী ব্যক্তি বা সাধারণ মানুষের বলা এমন কিছু গভীর ও অনুভূতিপূর্ণ বাক্য, যা মৃত্যু, জীবনের নশ্বরতা, দুঃখ ও স্মৃতির বাস্তবতাকে তুলে ধরে। এগুলো আমাদের জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে সাহায্য করে।
২. কেন মৃত্যু নিয়ে উক্তি পড়া বা শেয়ার করা হয়?
মৃত্যু জীবনের এক অনিবার্য বাস্তবতা। প্রিয়জনকে হারানোর পর মন থেকে যে কষ্ট আসে, তা প্রকাশের একটি উপায় হলো এই উক্তিগুলো শেয়ার করা। এটি একদিকে যেমন মনকে শান্ত করে, তেমনি অন্যদিকে শোক ও ভালোবাসাকে ভাষার রূপ দেয়।
৩. মৃত্যু নিয়ে উক্তি কোথায় ব্যবহার করা যায়?
আপনি মৃত্যু নিয়ে উক্তি বা বাণীগুলো ফেসবুক পোস্টে, ইনস্টাগ্রাম ক্যাপশনে, প্রোফাইল পিকচারের সঙ্গে, স্টোরিতে বা কোনো প্রিয়জনের স্মরণে শোক বার্তা হিসেবে ব্যবহার করতে পারেন।
৪. মৃত্যু নিয়ে উক্তি কি শুধুই দুঃখের হতে হয়?
না, মৃত্যু নিয়ে উক্তি দুঃখজনক হলেও তা প্রেরণাদায়ক বা আধ্যাত্মিকও হতে পারে। অনেকেই মৃত্যুকে স্মরণ করে জীবনকে নতুনভাবে ও সৎ পথে পরিচালনার অনুপ্রেরণা পান, যা ইতিবাচক বার্তা দেয়।
শেষ কথা
মৃত্যু অবধারিত প্রত্যেক মানুষের জন্য। আমাদের প্রত্যেকেরই একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হতে হবে। আমরা আজকে মৃত্যু নিয়ে উক্তি সহ প্রিয়জনের মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ভাই, বন্ধু, চাচা, মামার অকাল মৃত্যু নিয়ে অসংখ্য বাণী ও স্ট্যাটাস লিখে রাখছি।
মৃত্যু নিয়ে উক্তি বিষয়ে আমাদের আজকের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে এবং মনের ভাব প্রকাশে সাহায্য করে, তাহলে অবশ্যই আমাদের ব্লগ পেইজে ঘুরে আসুন। আপনার প্রিয় কোনো উক্তি থাকলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
