বাবাকে নিয়ে বাবা দিবসের কিছু ক্যাপশন এবং উক্তিগুলো সোস্যাল মিডিয়ায় শেয়ার করে প্রিয় বাবাকে স্মরণ করতে পারেন। আমরা বাছাই করা সকল বাবা দিবসের ক্যাপশন, উক্তি এবং ইসলামি ক্যাপশন, বাবাকে নিয়ে ইসলামি উক্তি ও দোয়াগুলো এখানে শেয়ার করেছি।
আশা করি আমাদের ক্যাপশনগুলো আপনাদের জন্য ভালো লাগার কারণ হবে।
যিনি নীরবে সব আবদার পূরণ করেন, তিনিই বাবা। বাবা দিবসের ভালোবাসা।
বাবার হাসিতেই আমার পৃথিবীর সবটুকু সুখ লুকানো। হ্যাপি ফাদার্স ডে!
বটবৃক্ষের মতো যে মানুষটি সবসময় ছায়া দিয়ে গেছেন, তিনি আমার বাবা।
আমার জীবনের প্রথম হিরো, আমার বাবা। বাবা দিবসের শুভেচ্ছা!
বাবা, তোমার হাত ধরে শুধু হাঁটাই শিখিনি, শিখেছি জীবনের কঠিন পথগুলো কীভাবে পার করতে হয়। আজীবন এভাবেই আমার পাশে থেকো।
পাহাড়ের মতো শক্ত আর আকাশের মতো বিশাল হৃদয়ের অধিকারী আমার বাবা। বাবা, তুমি হয়তো মুখে ভালোবাসা প্রকাশ করো না, কিন্তু তোমার কাজের প্রতিটি বিন্দুতে শুধু আমার জন্যই ভালোবাসা লুকানো। অনেক ভালোবাসি বাবা।
বাবা মানে হাজারো আবদার পূরণের এক জাদুর কাঠি। নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে যিনি আমাকে স্বপ্ন বুনতে শিখিয়েছেন, সেই মহান মানুষটিকে বাবা দিবসের শুভেচ্ছা।
পৃথিবীর সব সুপারহিরোদের হয়তো স্পাইডারম্যান বা সুপারম্যানের মতো পোশাক থাকে না, আমার সুপারহিরো সাধারণ শার্ট পরেই আমার সব মুশকিল আসান করে দেন। আমার সুপারহিরোকে বাবা দিবসের শুভেচ্ছা!
জীবনে যা কিছু পেয়েছি, তার সবটুকুই তোমার দোয়ায় আর পরিশ্রমে। আমার পৃথিবীটা এতো সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা।
আমার প্রতিটি সফলতার পেছনে তোমার নীরব আত্মত্যাগ আর হাড়ভাঙা খাটুনি জড়িয়ে আছে বাবা। তোমাকে নিয়ে আমি গর্বিত। হ্যাপি ফাদার্স ডে!
বাবাকে নিয়ে সেরা উক্তি
বাবাকে নিয়ে ছোট করে অল্প কথায় বড় অর্থপূর্ণ উক্তি, এগুলো বাবা দিবসের জন্য বাবাকে মনে করতে ব্যবহার করতে পারেন।
পৃথিবীতে হয়তো অনেক খারাপ মানুষ আছে, কিন্তু কোনো খারাপ বাবা নেই।”
— হুমায়ূন আহমেদ
শৈশবে একজন বাবার সুরক্ষার চেয়ে বড় কোনো প্রয়োজনের কথা আমি ভাবতে পারি না।”
— সিগমুন্ড ফ্রয়েড
“যে কোনো পুরুষই বাবা হতে পারে, কিন্তু সন্তানের কাছে ‘আদর্শ বাবা’ হতে গেলে বিশেষ কিছুর প্রয়োজন হয়।”
— অ্যানি গেডেস
বাবার হৃদয় হলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।”
— অ্যান্টোইন ফ্রাঁনসোয়া প্রেভো
একজন বাবা একশজন স্কুল শিক্ষকের সমান।”
— জর্জ হার্বার্ট
বাবাকে নিয়ে ছোট ক্যাপশন
এই উক্তিগুলো আপনি চাইলে আপনার স্ট্যাটাস, বাবার জন্য লেখা কোনো চিঠি অথবা বাবা দিবসের কার্ডে ব্যবহার করতে পারেন।
মায়ের ভালোবাসা যদি হয় গভীর সমুদ্র, তবে বাবার ভালোবাসা হলো বিশাল পাহাড়—যিনি সব ঝড়-ঝাপটা থেকে পরিবারকে আগলে রাখেন।”
বাবার ভালোবাসা কখনো চোখে দেখা যায় না, কারণ তা সবসময় সন্তানের জন্য করা তার আত্মত্যাগ আর পরিশ্রমের মাঝে লুকিয়ে থাকে।
সন্তানের কাছে বাবার শাসন হলো সাময়িক কষ্ট, কিন্তু সেই শাসনের আড়ালে লুকিয়ে থাকে ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় আশীর্বাদ।
বাবা মানে শুধু একটি শব্দ নয়, বাবা মানে এক বিশাল নির্ভরতার আকাশ। যার ছায়ায় সন্তান আজীবন নিরাপদ বোধ করে।
বাবার কাঁধে চড়েই সন্তান প্রথম এই বিশাল পৃথিবীকে দেখতে শেখে।
বাবাকে নিয়ে ইসলামিক ক্যাপশন
বাবাকে নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে লেখা কিছু সুন্দর ক্যাপশন, দোয়া এবং হাদিসের রেফারেন্স নিচে দেওয়া হলো:
”رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا”
“হে আমার পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন।” — (সূরা বনী ইসরাঈল: ২৪)
বাবা হলেন জান্নাতের মাঝের দরজা। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে দরজাটি নষ্ট করে ফেলতে পারো, অথবা তা হেফাজত করতে পারো।” — (তিরমিযী)
পিতার সন্তুষ্টির মাঝেই আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির মাঝেই আল্লাহর অসন্তুষ্টি।” — (সুনান আত-তিরমিযী)
আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আমার বাবার ছায়া যেন সবসময় আমাদের মাথার ওপর থাকে। আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখুন।
হে দয়াময় প্রভু, আমার বাবা যেন কখনো কষ্টের সম্মুখীন না হন। দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করুন। আমিন।
ইয়া রাব্বুল আলামিন, যে মানুষটি আমার মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সবটুকু ঘাম ঝরিয়েছেন, আপনি তার জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং তাকে শান্তিতে রাখুন।
হে আল্লাহ, আমার বাবাকে নেক হায়াত ও সুস্থতা দান করুন এবং পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমিন।
আমার সফলতার পেছনে আমার বাবার হালাল উপার্জন আর তাহাজ্জুদের দোয়া মিশে আছে। আল্লাহ আমার বাবাকে সবসময় ভালো রাখুন।
পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো আমার বাবা। আল্লাহ তায়ালা প্রতিটি সন্তানকে তার বাবার খেদমত করার তৌফিক দান করুন।
বাবা শুধু একজন মানুষ নন, তিনি আমাদের পরিবারের ওপর আল্লাহর দেওয়া এক বিশাল রহমতের ছায়া।
আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে দামি নেয়ামতগুলোর একটি হলো ‘বাবা’। আলহামদুলিল্লাহ!
আপনার বাবা বেচে থাকুক আর না থাকুক। বাবাকে মনে করা আপনার একান্ত কর্তব্য। তাই নিজের বাবাকে মনে রাখুন।
