জুলাই বিপ্লবের স্লোগান সমূহ জুলাইয়ের ছাত্র আন্দোলন কে একটি ভিন্ন মাত্রায় পৌছে দিয়েছিল। তখন সাধারন ছাত্রদের কাছে শুধুমাত্র কিছু স্লোগান ছাড়া আর কোন অস্রই ছিল না। তখন শিক্ষার্থীরা এই ছোট ছোট বিপ্লবী স্লোগানের মাধ্যমেই নিজেদের সাফল্যে পৌছেছে।

জুলাই বিপ্লবের স্লোগান সমূহ
এক দফা, এক দাবি—হাসিনা তুই কবে যাবি?

এক দুই তিন চার, স্বৈরাচার গদি ছাড়!
আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ!
আবু সাঈদ-মুগ্ধ, বাংলা হবে মুক্ত!
ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়ালে বাংলাদেশ!

লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না!
দেশটা কারো বাপের না, ছাত্রসমাজ ছাড়বে না!
লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে!

আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই!
তুমি কে আমি কে? বিপ্লবী, বিপ্লবী!
স্বৈরাচারের গদি, ভেঙে দাও গুঁড়িয়ে দাও!
স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালো একসাথে!

দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান!
রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়!
খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না!
বিকল্প কে? আমি, তুমি! আমরা, আমরা!

ছাত্র আন্দোলন স্লোগান
ছাত্র আন্দোলন স্লোগানসমূহ আমরা ক্যাটাগরি ভিত্তিক এই পোস্টে সাজিয়েছি, এবং এগুলো সহজে যেভাবে কপি করে নিতে পারবেন, সেই ব্যবস্থাও করেছি। এটি আপনাদের জুলাইকে মনে করাতে আরো একবার সাহায্য করতে পারে।
তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার! কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার!

চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার!
আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে!

বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর!
জাস্টিস, জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস!
জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে!

আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!
দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ!
আপস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম!
আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে?
আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না!

তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে!
চোখে কেন ছররা, জবাব চাই জবাব চাই!
গুলি করে আন্দোলন, বন্ধ করা যাবে না!
লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই!

কোটা আন্দোলন স্লোগান লিস্ট
কোটা আন্দোলন স্লোগান লিস্ট থেকে পছন্দের বিপ্লবী স্লোগানকে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন। যা বাঙালী জাতির বীরত্বকে বার বার সম্মান করতে থাকে।
কোটা না মেধা? মেধা! মেধা!
কোটা নয় মেধা, মেধা আমাদের অধিকার!
দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক!

সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে!
চাকরির বাজারে বৈষম্য, মানি না, মানব না!
সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা!
মেধাবীদের কান্না, আর কত দিন, আর কত দিন?

আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই!
আমাদের আরো কয়েকটি পোস্টে আমরা জুলািয়ের আবেগঘন ক্যাপশনগুলো তুলে ধরেছি এবং সেখানে বিপ্লবী ক্যাপশনগুলো ও পেয়ে যাবেন, তাই সেই পোস্টগুলো চেক আফট করতে ভুলবেন না।
জুলাই বিপ্লব নিয়ে ক্যাপশন
শুধুমাত্র তখন ই আমরা জুলাইকে যুগ যুগ মনে রাখতে পারি, যখন সেটি আমাদের ক্যাপশনে ক্যাপশনেে বার বার উঠে আসবে, যখন বার বার আমাদেের কথা আর উক্তিতে উঠে আসবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো জুলাই নিয়ে আপনারা নিজেদের অবস্থান থেকেই যা যতটুকু সম্ভব করবেন। অন্তত একটা-দুইটা ক্যাপশন তো শেয়ার করতে পারেন।

সম্পুর্ন পোস্টকে আপনি শেয়ার করার মাধ্যমে সবার কাছে এই জুলাই বিপ্লবের স্লোগান সমূহ পৌছে দিতে পারেন। এর ফলে এটি আরো সবাই জানতে পারবে এবং সবার কাছে আরো বেস জনপ্রিয় হবে বা যারা কোন স্লোগান ভুলে গেছে তারা আবারো মনে করতে পারবে এটি থেকে।
জুলাই বিপ্লবের স্লোগান সমূহ আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়ের বড় অংশ হিসেবে গন্য করা উচিৎ, কারন শিক্ষার্থীদের কাছে ছিল না কোন অস্র ছিল না অন্য কিছু, ছিল শুধুমাত্র কয়েকটি স্লোগান। তাই নিয়েই তারা এগিয়ে গেছে, তাই নিয়েই তারা জিতেছে। তাদের হারাতে পারেনি অস্ত্রধারীরা গুলি করেও।
প্রতিটি আন্দোলনেই থাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কিছু বিপ্লবী স্লোগান, যার কাথে ভেসে যা. সকল প্রকারের অপরাধীরা, টিকতেই পারে না কোন অপশক্তি। তবে এই স্লোগান হতে হয় যে একই স্লোগান যেখানে সবাই আটকে আছে আর এই স্লোগান হয় এক সুরের আর হয় না ভোলার মতো স্লোগান।
